হ্যাঁ। বাংলা, ইংরেজি আর Banglish — তিনটেই আছে। টপিক যে ভাষাতেই লিখুন, আউটপুটের ভাষা আপনি আলাদা করে বেছে নিতে পারেন।
আউটপুট কি সবসময় ঠিক হয়?+
না, আর এটা লুকানোর কিছু নয়। AI-এর লেখা মাঝেমধ্যে বেমানান বা পুনরাবৃত্তিমূলক হয়। আমরা যা দিই সেটা খসড়া — পোস্ট করার আগে একবার পড়ে নিন, দরকারে আবার Generate চাপুন, প্রতিবার আলাদা আসে।
একই টপিকে বারবার চালালে কি একই জিনিস আসবে?+
না। মডেলটা প্রতিবার নতুন করে লেখে, তাই পছন্দ না হলে আবার চাপুন। কয়েকটা চালিয়ে সবচেয়ে ভালোটা বেছে নেওয়াই স্বাভাবিক ব্যবহার।
হ্যাশট্যাগগুলো কি ট্রেন্ডিং?+
না, আর সেটা ইচ্ছে করেই। এগুলো আপনার টপিকের সাথে মানানসই ট্যাগ। কোন ট্যাগ এই মুহূর্তে ট্রেন্ড করছে সেই তথ্য আমাদের কাছে নেই, আর না জেনে "ট্রেন্ডিং" বলাটা মিথ্যে হতো।
গোপনীয়তা
আমার লেখা টপিক কি সেভ হয়?+
না। আপনার টপিক প্রসেস করার জন্য পাঠানো হয়, ফলটা ফেরত আসে, আর আমরা সেটা ডেটাবেসে রাখি না।
আমার কনটেন্ট কি AI ট্রেনিংয়ে ব্যবহার হয়?+
আমাদের দিক থেকে না। মডেলটা Google-এর, তাই তাদের API-এর নিজস্ব শর্ত প্রযোজ্য — বিস্তারিত Privacy Policy তে।
যা লেখা হয় তার মালিক কে?+
আপনি। যা বানাবেন সেটা যেভাবে খুশি ব্যবহার করতে পারেন — ব্যক্তিগত বা বাণিজ্যিক, দুটোই।
সীমা ও সমস্যা
কতবার ব্যবহার করা যায়?+
স্বাভাবিক ব্যবহারে কোনো সমস্যা হবে না। সার্ভারের অপব্যবহার ঠেকাতে প্রতি মিনিটে একটা সীমা আছে; ছাড়িয়ে গেলে এক মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করুন।
"AI service-এ সমস্যা হচ্ছে" দেখাচ্ছে কেন?+
সাধারণত মডেলের সার্ভার সাময়িকভাবে ব্যস্ত। এক-দুই মিনিট পরে আবার চেষ্টা করুন। বারবার হলে জানান — ঠিক করে দেব।
টপিক কত বড় হতে পারে?+
৮০০ অক্ষর পর্যন্ত। তার বেশি হলে ছোট করে লিখতে বলা হবে — লম্বা টপিকে ফলটাও এলোমেলো হয়।
মোবাইলে চলে?+
হ্যাঁ, সব টুল মোবাইলেই চলে। আলাদা কোনো অ্যাপ নেই — ব্রাউজারেই সবটা।